নগর ভবন, গুলশান-২ প্রধান সেবাকেন্দ্রে আজ থেকে ই-রিকশা নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু হয়েছে। রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
মালিকের জাতীয় পরিচয়পত্র, ক্রয় রসিদ ও ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। বিস্তারিত তালিকা "প্রয়োজনীয় কাগজপত্র" পাতায়।
নির্ধারিত সময়ের পর নিবন্ধনবিহীন ও কিউআর প্লেটবিহীন রিকশা জব্দ করা হবে। মালিকদের দ্রুত নিবন্ধনের অনুরোধ করা হলো।
পর্যায়ক্রমে পাঁচটি অঞ্চলে সেবাকেন্দ্র চালু হবে। চালুর তারিখ নোটিশ বোর্ডে জানানো হবে।